মেট ৬০ সিরিজের লক্ষ্যমাত্রা বাড়ালো হুয়াওয়ে
চীনের হুয়াওয়ে টেকনোলজিস বছরের দ্বিতীয়ার্ধে মেট ৬০ সিরিজের স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা ২০ শতাংশ বাড়িয়েছে। সিকিউরিটিজ টাইমসের বরাত দিয়ে মঙ্গলবার এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, হুয়াওয়ে প্রত্যাশা করছে বছরের দ্বিতীয়ার্ধে সিরিজটির সরবরাহ কমপক্ষে ৪ কোটি ইউনিটে পৌঁছাবে।
এ বিষয়ে হুয়াওয়ের কাছে মন্তব্য চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
ডিবিটেক/বিএমটি







